বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতার মধ্যে ইরাক থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিয়েছে ন্যাটো। দেশটির ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরির উপদেষ্টা সাঈদ আল জায়াশি এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২০ মার্চ) আল জাজিরাকে তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কারণে সাময়িকভাবে ন্যাটো কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে ইরানকে ঘিরে যুদ্ধ শেষ হলে এবং ইরাকের পরিস্থিতি স্থিতিশীল হলে তারা আবার ফিরে আসবে।
প্রতিবেদনে আরও বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং যুদ্ধের প্রভাব মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। #















