BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইব্রাহিমের বিরুদ্ধে মিথ্যা মামলা: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ইব্রাহিমের বিরুদ্ধে মিথ্যা মামলা: রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও সাজানো মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

রবিবার এক বিবৃতিতে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি জানান, ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারের দমন-পীড়নের অংশ হিসেবেই বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। এতে আন্দোলন আরও বেগবান হবে বলে তারা মন্তব্য করেন।

স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ ইব্রাহিমের প্রতি সংহতি জানিয়ে তাঁর পাশে থাকার ঘোষণা দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের