BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃত্যু ২০০ ছাড়াল

ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় মৃত্যু ২০০ ছাড়াল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনবিপি) সবশেষ তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওহাব শুক্রবার রাতে বলেছেন, ‘আজ রাত পর্যন্ত ৬১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও ৯০ জনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’ এর আগে প্রদেশটিতে মৃতের সংখ্যা ২৩ জন বলা হয়েছিল।

এছাড়া উত্তর সুমাত্রায় আরও ১১৬ জন এবং আচেহ প্রদেশে অন্তত ৩৫ জন মারা গেছেন বলে সংস্থার প্রকাশিত তথ্য থেকে জানা গেছে।

বিএনবিপি ইউটিউব চ্যানেলে প্রচারিত এক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির এক মুখপাত্র বলেন, আজ (শুক্রবার) পর্যন্ত আমরা ১১৬ জনের মৃত্যু তথ্য নিশ্চিত করছি। এছাড়া এখনও ৪২ জনের নিখোঁজ থাকার খবর পেয়েছি। প্রতিকূলআবহাওয়ার কারণে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব জানিয়েছে, স্থল ও আকাশ পথে উদ্ধারকারী দলগুলো কাজ করছে। তবে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও টানা ভারি বৃষ্টিতে সাম্প্রতিক সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ১২৩ জনে দাঁড়িয়েছেন। এছাড়া আরও ১৩০ জন নিখোঁজ রয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থা বিভাগের (ডিএমসি) বরাতে শনিবার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে এএফপি।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দ্বীপদেশটির ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ঘূর্ণিঝড় ডিটওয়াহ শ্রীলঙ্কা থেকে সরে এসে উত্তরে প্রতিবেশী ভারতের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু এর আগে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক