BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইতালিতে যাওয়ার আগে ভাষা শেখা কেন জরুরি?

ইতালিতে যাওয়ার আগে ভাষা শেখা কেন জরুরি?

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে কাজ করতে গেলে ভাষা শেখা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে করেন দেশটির কৃষি ও প্রবাসী মহল। শ্রমিকদের ভাষা ও যোগ্যতার ঘাটতিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্থানীয় কৃষি নেতারা।

আগামী তিন বছরের জন্য প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি। ২০২৬ সাল থেকে ধাপে ধাপে প্রতি বছর আরও বেশি সংখ্যক শ্রমিককে প্রবেশের অনুমতি দেয়া হবে। বিশেষ করে কৃষিখাতের মৌসুমী কর্মীর চাহিদা মেটাতে কোটা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

তবে, ইতালির কৃষক সংস্থার প্রেসিডেন্টের মতে, শুধু সংখ্যা বাড়ানো নয়, প্রয়োজন যোগ্য ও ভাষাজ্ঞানসম্পন্ন শ্রমিক। তার দাবি, ভাষার সীমাবদ্ধতা ও পেশাগত প্রশিক্ষণের ঘাটতি কাজের মান এবং নিরাপত্তা, দুটোকেই প্রভাবিত করছে। তাই বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও উত্তর আফ্রিকার শ্রমিকদের ইতালিতে আসার আগে ভাষা শেখা বাধ্যতামূলক করা দরকার বলে মত দেন তিনি।

বিদেশি শ্রমিকদের কাছে ইতালিয়ান ভাষা শেখা শুধু কথা বলার জন্য নয়, বরং চুক্তিপত্র, বেতন, কাজের শর্তাবলী এবং আইনগত বিষয়গুলো নিজে বুঝে নেয়ার জন্য অত্যন্ত জরুরি বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

অন্যদিকে, শ্রমিকদের দাবি, প্রথমে ন্যায্য মজুরি, মানবিক আবাসন ও শোষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা হোক। তাদের মতে, মৌলিক অধিকার সুরক্ষিত না হলে কোটার সম্প্রসারণ তেমন ফল দেবে না।

এছাড়াও, ক্ষুদ্র ও বৃহৎ উভয় প্রতিষ্ঠানের জন্যই কাজ পেতে আমলাতান্ত্রিক জটিলতা একটি বড় বাধা। এ জন্য ‘ভাউচার’ বা কাজের কুপন পদ্ধতি পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন কৃষক সংস্থার প্রেসিডেন্ট। তার মতে, এই পদ্ধতি শ্রমবাজারে নমনীয়তা আনবে, আমলাতান্ত্রিক চাপ কমাবে এবং কর-বীমা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার