BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতালিতে মুক্তি পেল ‘রাক্ষস’

ইতালিতে মুক্তি পেল ‘রাক্ষস’

বিটিসি বিনোদন ডেস্ক: এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় এবার সিনেমাটি পৌঁছে গেছে ইতালিতে।

দেশটির রাজধানী রোমে ‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে সোমবার (৬ এপ্রিল) সিনেমাটি মুক্তি পেয়েছে।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, রোমে মুক্তির প্রথমদিনেও দর্শকের ভালো সাড়া পেয়েছেন তারা।

‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। রোমান্টিক থ্রিলার গল্পের এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তার নায়িকা হিসেবে আছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

এদিকে মুক্তির প্রথম দুই সপ্তাহ কেবল মাল্টিপ্লেক্সগুলোতে প্রদর্শনের পর তৃতীয় সপ্তাহে এসে ছবিটি দেশের বেশকিছু সিঙ্গেল স্ক্রিন হলেও মুক্তি পেয়েছে।

তৃতীয় সপ্তাহে এসেও দর্শকের প্রতিক্রিয়া নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকের কাছে ধীরে হলেও স্থান পাবে।

প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় দর্শক সিনেমাটি দেখতে এসেও দেখার সুযোগ পায়নি অনেকেই। ফলে এখনো দর্শকের চাপ রয়েছে।

তৃতীয় সপ্তাহে এসেও এ সিনেমা অলমোস্ট হাউজফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও এটি বড় সাড়া পাবে বলে আমার বিশ্বাস। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শক যে ধরনের সিনেমা দেখে আনন্দ পায়, তার সবই এতে রয়েছে।’

সুপারস্টার শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণের পর ‘রাক্ষস’ মেহেদী হাসান হৃদয়ের নির্মিত দ্বিতীয় সিনেমা।

প্রথম ছবির মতো এবারও দর্শকদের থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন তিনি। ছবিটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও ভারতের মুম্বাইয়ে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান