BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউক্রেনে রাশিয়ার হামলা, বন্ধ হলো পোল্যান্ডের দুই বিমানবন্দর

ইউক্রেনে রাশিয়ার হামলা, বন্ধ হলো পোল্যান্ডের দুই বিমানবন্দর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দুটি বিমানবন্দর সাময়িক বন্ধ করে দিয়েছে প্রতিবেশী পোল্যান্ড। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ-পূর্ব পোল্যান্ডের দুটি বিমানবন্দরে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) পোল্যান্ডের এয়ার ন্যাভিগেশন সার্ভিসেস এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে জানিয়েছে, সামরিক বিমান চলাচল নির্বিঘ্নে নিশ্চিত করার প্রয়োজনের কারণে রজেশোভ ও লুবলিন বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। এর মধ্যে রজেশোভ বিমানবন্দরটি ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানায়, ইউক্রেনে রুশ হামলার কারণে পোল্যান্ডের আকাশসীমায় সামরিক বিমান চলাচল শুরু হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপগুলো প্রতিরোধমূলক এবং এর লক্ষ্য হলো বিশেষ করে ঝুঁকিপূর্ণ অঞ্চলের নিকটবর্তী এলাকাগুলোতে আকাশসীমা সুরক্ষিত রাখা।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানবন্দর বন্ধের ঘটনায় ওই এলাকায় পরিচালিত ন্যাটোর বিমানগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক নোটিশে জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত সামরিক কর্মকাণ্ডের কারণে রজেশোভ ও লুবলিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী