BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আসছে রাজশাহী বিভাগীয় বইমেলা: বাড়ছে সময় ও পরিসর

আসছে রাজশাহী বিভাগীয় বইমেলা: বাড়ছে সময় ও পরিসর

প্রেস বিজ্ঞপ্তি: বিগত দিনের তুলনায় আরও বেশি সময় ও বড় পরিসর নিয়ে শুরু হতে চলেছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে রাজশাহী কালেক্টরেট মাঠে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হবে ৩১ অক্টোবর, চলবে ৮ নভেম্বর পর্যন্ত।

এ উপলক্ষে আজ (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে এক প্রস্তুতিমূলক সভা।

প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত অনুসারে, ছুটির দিন বাদে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বইমেলা। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল থেকেই। এবারের মেলায় স্টল থাকবে ৭০টির অধিক।

ইতোমধ্যে ৬৫টি প্রকাশনা সংস্থা স্টলের জন্য আবেদন করেছে মর্মে নিশ্চিত করেছে জাতীয় গণগ্রন্থাগারের প্রতিনিধি।

সভায় আরও জানানো হয়, মেলার দিনগুলোতে প্রতিদিন ভিন্ন ভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হবে সেমিনার, থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। সেরা তিনটি স্টল পাবে বিশেষ পুরস্কার।

এছাড়া মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, সুপেয় পানি, মেডিকেল টিমসহ সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে রাজশাহীর সর্বসাধারণকে মেলায় আসার জন্য অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয়