BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আল্লাহ দিলে পরিস্থিতি অনেক ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

আল্লাহ দিলে পরিস্থিতি অনেক ভালো : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা (সাংবাদিক) টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে। টিআইবির রিপোর্ট আমি না করব না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া তথ্যের উদ্ধৃত করে একজন সাংবাদিক প্রশ্ন করেন, তফসিল ঘোষণার পর ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এতে ভোট কোনো চ্যালেঞ্জ মনে করছেন কি না– জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিআইবির রিপোর্ট আমি না করব না। টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংঘাত হয়েছে, নিজেদের ভেতর হচ্ছে, আপনাদের নিজেদের ভেতর মারামারি শুরু করে দিলে, এটা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সময় কন্ট্রোল করা ডিফিকাল্ট। আপনারা এখানে মারামারি শুরু করে দিলেন, আমি যাইতে যাইতেই তো সময় শেষ হয়ে যায়। এরকম হচ্ছে। দু’চারটা যে হচ্ছে না তা না। কিন্তু অন্য যেকোনোবারের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো। সবাই এখন নির্বাচনমুখী। আগের নির্বাচনের সঙ্গে যদি তুলনা করেন, আমি বলব আল্লাহ দিলে পরিস্থিতি অনেক ভালো।

সহিংসতা বাড়ছে কি না– এমন প্রশ্নে তিনি বলেন, সহিংসতা বাড়ছে না, সহিংসতা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অলরেডি মাঠে চলে গেছে। জনগণকে ধৈর্য ধারণ করতে হবে। দেখবেন এক ভাই আরেক ভাইকে একটু কথা বললেই সহ্য করতে পারে না, সবাইকে ধৈর্য বাড়াতে হবে।

৫ আগস্টের পরে সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে। উপকূলীয় অঞ্চলে ভোটকেন্দ্র কোনোভাবে প্রভাবিত হবে কি না– জানতে চাইলে উপদেষ্টা বলেন, সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে বক্তব্য সঠিক নয়। সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেলে এত ট্যুরিস্ট যেতে পারত না। সুন্দরবন আমাদের পুরো নিয়ন্ত্রণে আছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বহু অস্ত্র উদ্ধার হয়েছে।

সহিংসতার ঘটনা নির্বাচনে চ্যালেঞ্জ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসমুখর হবে। সবার সহযোগিতা দরকার।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যদের পদক দেওয়া হয়।

এতে আরও উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. লিটন চৌধুরী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী