BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। টানা ২১ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে পাকিস্তান ত্যাগ করেছে মার্কিন প্রতিনিধি দল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ছাড়েন।

পাকিস্তানের স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।

এর আগে আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইরানকেই দায়ী করেছেন ভ্যান্স। তিনি বলেছেন, পারমাণবিক ইস্যুতে ইরানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ‘ইতিবাচক প্রতিশ্রুতি’ প্রয়োজন।

ইরান কী প্রত্যাখ্যান করেছে, সে বিষয়ে জানতে চাইলে ভ্যান্স বলেন, আমি বিস্তারিত কিছু বলব না, তবে যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা চেয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

অন্যদিকে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে ইরানের প্রতিনিধিদল। ইরানের ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি চুক্তির পথ বন্ধ করেছে। তার মধ্যে হরমুজ প্রণালি ইস্যুও একটি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইরানি প্রতিনিধিদলের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি বলছে, যুদ্ধ চলাকালীন সময় যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি তাই দাবি করেছে আলোচনায়।

রিপোর্টে আরও বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালি, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং আরও বেশ কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী শর্তগুলো মেনে নেয়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত