BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আলোচনা চলছে, আরও ইরানি উড়োজাহাজ পাকিস্তানে পৌঁছেছে

আলোচনা চলছে, আরও ইরানি উড়োজাহাজ পাকিস্তানে পৌঁছেছে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আরও এক দফায় সরাসরি আলোচনা চলছে। এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে ইরানের কয়েকটি উড়োজাহাজ।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদে সেরেনা হোটেলে সরাসরি আলোচনা এখনো চলছে।

আলোচনা এখন এক ‘গুরুত্বপূর্ণ পর্যায়ে’ পৌঁছেছে, যেখানে মূল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি।

জানা গেছে, যুক্তরাষ্ট্র এই প্রণালিটি সম্পূর্ণ খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। সূত্রের তথ্য অনুযায়ী, আলোচনায় ইরানি প্রতিনিধিদল কিছুটা নমনীয়তা দেখাচ্ছে।

অন্যদিকে মার্কিন দাবিগুলোর বিষয়ে এখনো কোনো ছাড় দেওয়া হয়নি।

এদিকে এক ঘণ্টার মধ্যে পাকিস্তানে একটি সামরিক ঘাঁটিতে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে। এর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, নতুন করে বিশেষজ্ঞ টিম নিয়ে আসা হয়েছে।

উভয় পক্ষের মধ্যে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। দুই পক্ষই একটি সমাধানে পৌঁছাতে কঠোর পরিশ্রম করছে বলে মনে হচ্ছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত