BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আলকারাজের ইতিহাস

আলকারাজের ইতিহাস

বিটিসি স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ২৪ বারের গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকা নোভাক জকোভিচকে পাত্তাই দিলেন না কার্লোস আলকারাজ। চার সেটের মধ্যে তিনটিতেই জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন তিনি।

আর এর মাধ্যমে সবচেয়ে কম বয়সী হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ড গড়েছেন আলকারাজ।

আলকারাজ অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ডস্লাম জিতলেন মাত্র ২২ বছর বয়সে। তাতেই বনে গেছেন সর্বকনিষ্ঠ ক্যারিয়ার গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকা। তিনি ভেঙেছেন স্বদেশি রাফায়েল নাদালের রেকর্ডটি।

২৪ বছর বয়সে ক্যারিয়ার গ্র্যান্ডস্লাম জিতে এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন তিনি।

মেলবোর্ন পার্কে রবিবারের ফাইনালে চার সেটের লড়াইয়ে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে জকোভিচকে পরাজিত করেন আলকারাজ। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই আবেগে কোর্টে লুটিয়ে পড়েন ২২ বছর বয়সী বিশ্ব নম্বর এক। ম্যাচের শুরুতে অবশ্য অভিজ্ঞ জকোভিচই ছিলেন নিয়ন্ত্রণে।

প্রথম সেটে কৌশল আর অভিজ্ঞতায় তরুণ প্রতিপক্ষকে চাপে রাখেন ৩৮ বছর বয়সী সার্বিয়ান। তবে দ্বিতীয় সেট থেকে দৃশ্যপট বদলাতে শুরু করে। বেসলাইন থেকে ছন্দ খুঁজে পান আলকারাজ। দীর্ঘ র?্যালিতে ধৈর্য ও শক্তির মিশেলে ম্যাচের গতি নিজের দিকে ঘুরিয়ে নেন তিনি।

তৃতীয় সেটে জকোভিচের ভুল বাড়তে থাকে। সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যান আলকারাজ। চতুর্থ সেটে লড়াই জমে উঠলেও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দৃঢ় থাকেন স্প্যানিশ তারকা।

শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই ইতিহাসের পাতায় নাম লেখান তিনি। এই জয়ের মাধ্যমে আলকারাজ পুরুষ টেনিসে মাত্র নবম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন চারটি গ্র্যান্ডস্লামই জয়ের কীর্তি গড়লেন।

একই সঙ্গে ভেঙে গেল প্রায় ৮৭ বছরের পুরনো রেকর্ড। এর আগে এত কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ডস্লাম জয়ের নজির ছিল না। ১৯৩৮ সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ডস্লাম পূরণের সময় যুক্তরাষ্ট্রের বাজের বয়স ছিল ২২ বছর ৩৬৩ দিন।

অন্যদিকে জকোভিচের ২৫তম গ্র্যান্ডস্লামের স্বপ্ন আরও পিছিয়ে গেল। ২০২৩ ইউএস ওপেন জয়ের পর থেকে মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে ২৪ শিরোপায় আটকে আছেন তিনি।

মেলবোর্নে আগে ১০ বার ফাইনালে খেলে প্রতিবারই শিরোপা জিতেছিলেন জকোভিচ।

এখানে তার একাদশ ফাইনালে এসে প্রথম তেতো স্বাদ পেতে হলো পুরুষ এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী সার্বিয়ান তারকাকে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল