BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্সেনালকে হারিয়ে ইএফএল কাপের শিরোপা জিতল সিটি

আর্সেনালকে হারিয়ে ইএফএল কাপের শিরোপা জিতল সিটি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ওয়েম্বলি স্টেডিয়ামে জমে ওঠা ইএফএল কাপ ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। তরুণ মিডফিল্ডার নিকো ও’রেইলির জোড়া গোলেই শিরোপা নিশ্চিত করে পেপ গার্দিওলার দল।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। শুরুতেই কাই হাভার্টজ ও বুকায়ো সাকার সুযোগগুলো দারুণভাবে ঠেকিয়ে দেন সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড।

তবে গোলের দেখা পায়নি গানাররা, আর সিটিও প্রথমার্ধে তেমন প্রভাব ফেলতে পারেনি।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৬০ মিনিটে গোলরক্ষক কেপা আরিজাবালাগার ভুলে রায়ান চেরকির ক্রস থেকে হেডে গোল করে সিটিকে এগিয়ে দেন ও’রেইলি।

চার মিনিটের ব্যবধানে ম্যাথিউস নুনেসের ক্রস থেকে আবারও হেডে গোল করে নিজের জোড়া পূর্ণ করেন এই ২১ বছর বয়সী ফুটবলার।

দুই গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। কিন্তু রিকার্দো কালাফিওরি ও গ্যাব্রিয়েল জেসুসের শট পোস্টে লেগে ফিরে আসায় ভাগ্য সহায় হয়নি তাদের। ফলে আর গোল শোধ দিতে পারেনি আর্তেতার দল।

এই জয়ের মাধ্যমে মৌসুমে আরেকটি ট্রফি ঘরে তুলল ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে, আর্সেনালের বড় শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী