BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্জেন্টিনার দল ঘোষণা : বাদ পড়লেন কারা, সুযোগ পেলেন কারা

আর্জেন্টিনার দল ঘোষণা : বাদ পড়লেন কারা, সুযোগ পেলেন কারা

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা জাতীয় দল। সেই ধারাবাহিকতায় আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ঘোষিত দলে স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

বুয়েনস আয়ার্সের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

মূলত ২৭ মার্চ কাতারে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ হওয়ার কথা থাকলেও পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে সেটি বাতিল হওয়ায় এই প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে।

দল ঘোষণায় কিছুটা চমকও রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। চোট ও ফিটনেস সমস্যার কারণে দলে রাখা হয়নি লাউতারো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসোকে। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ।

এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার তোমাস পালাসিওস ও ফুল-ব্যাক গ্যাব্রিয়েল রোহাস।

এদিকে বিতর্ক নিয়েও আলোচনায় আছেন জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। চ্যাম্পিয়নস লিগে ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ থাকলেও তাকে দলে রেখেছেন স্কালোনি।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে।

এর আগে এই প্রীতি ম্যাচটি দল গঠনের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষার মঞ্চ হিসেবে দেখছে কোচিং স্টাফ।

পূর্ণ স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল রোহাস, মার্কোস আকুনা

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক্সিমো পেরোনে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ভ্যালেন্তিন বার্কো, রদ্রিগো দি পল, এক্সেকিয়েল পালাসিওস

ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকোলাস পাজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হোসে লোপেজ, জুলিয়ান আলভারেজ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ