BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান

আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে এক অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এই র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে পুলিশ সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ রাসেলুর রহমান ও সনেটকে র‌্যাংক ব্যাজ পরানো হয়।

এছাড়াও এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে মোঃ আব্দুল করিম তালুকদার এবং এসআই (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে মোঃ রফিকুল ইসলাম, মোঃ শওকত হোসেন এবং মোঃ আবুল কালাম আজাদকে পদোন্নতির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের