BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কের মধ্যে অবস্থিত গণ-শৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৫ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মো: মুন্না (৪৮), মো: শামীম (২৮), মো: সাগর শেখ (৪২), শ্রী মিলন সরকার (৩৭) ও মো: মাহাবুল ইসলাম (৩৬)। তারা সকলেই রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২০ অক্টোবর ২০২৫ তারিখে পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিল ও তার টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার ভূবন মোহন পার্ক এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিম রাত ১১ টায় বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার এলাকার ভূবন মোহন পার্কের মধ্যে অবস্থিত গণ-শৌচাগারের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রেমের গুঞ্জন নিয়ে বিড়ম্বনায় অভিনেত্রী মাতৃত্ব নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেললেন কিয়ারা স্যামসাংয়ের বিরুদ্ধে ১৮৩ কোটি টাকার মামলা করলেন ডুয়া লিপা হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া