BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আরএমপি প্রতিবেদক: আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কমিশনার রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আরএমপি’র সকল কর্মকর্তা ও সদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া তিনি কিশোর অপরাধ দমন, মাদক উদ্ধার অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় এবং গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়।

এই সময়ে পুলিশ কমিশনার সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী; এসআই (নি:) মো: তাজউদ্দিন, রাজপাড়া থানা; সার্জেন্ট মো: তোফায়েল আহমেদ এবং এএসআই (নি:) মো: আসাদুজ্জামান, বোয়ালিয়া থানাকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন। এছাড়া আরও ১৩ জন পুলিশ অফিসারকে তাদের কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী