BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আরএমপি’র পবা থানা পুলিশের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-২

আরএমপি’র পবা থানা পুলিশের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-২

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পবা থানাধীন কৈপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: জয়নাল আবেদীন (৬৬), পবা থানার কৈপুকুরিয়া এলাকার মৃত হারেজের ছেলে এবং মো: বিচ্ছাদ আলী (২৯), একই এলাকার মো: আকসেদ আলীর ছেলে।

গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৯টার দিকে অফিসার ইনচার্জ মো: ফরহাদ আলীর সার্বিক তত্ত্বাবধানে এসআই প্রতাপ কুমার রায়ের নেতৃত্বে পবা থানা পুলিশের একটি টিম কৈপুকুরিয়া এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জয়নাল আবেদীনের নিজ বসতবাড়িতে গাঁজা ও বিদেশি মদ বিক্রি করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরবর্তীতে বাড়িটি তল্লাশি চালিয়ে সর্বমোট ৪৪ গ্রাম গাঁজা এবং ৭৫০ মি.লি. বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান