BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরএমপি’র পবা থানার অভিযানে অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরএমপি’র পবা থানার অভিযানে অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পবা থানার বড় ভালাম (পূর্বপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল অ্যালকোহলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: ফিরোজা বেগম (৪৫), রাজশাহী মহানগরীর পবা থানার বড় ভালাম এলাকার মো: দুলাল হোসেনের স্ত্রী।

গতকাল শনিবার ২৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ৯টায় মহানগরীর পবা থানার অফিসার ইনচার্জ মো: ফরহাদ আলীর সার্বিক তত্বাবধানে এসআই মো: ইকরামুল আলমের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম শিয়ালবেড় মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারেন ফিরোজা নামে এক নারী তার বাড়িতে অ্যালকোহল বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা পুলিশের ঐ টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ফিরোজাকে আটক করে এবং তার বাড়ি তল্লাশী করে ৩৫ বোতল দেশী অ্যালকোহল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের