BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরএমপি’র দামকুড়া থানার অভিযানে গাঁজা সহ গ্রেপ্তার-১

আরএমপি’র দামকুড়া থানার অভিযানে গাঁজা সহ গ্রেপ্তার-১

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: শুভ ইসলাম (২৫), রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো: শরিফুল ইসলামের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯ টায় মহানগরীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলামের তত্বাবধানে এসআই মো: মাসুদ কবিরের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম দামকুড়া বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শুভ শিতলাই এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশের ঐ টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে শুভকে আটক করে। পরে তাকে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামকুড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার