BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-২

আরএমপি’র ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-২

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: আলম হোসেন (৪০) ও নাসির হোসেন (৫৪)। আলম রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট গ্রামের মো: হাসান শেখের ছেলে এবং নাসির একই থানার ধর্মপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ২টার দিকে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিলের নেতৃত্বে একটি অভিযানিক দল মতিহার থানার তলাইমাড়ী মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, খোঁজাপুর জাহাজঘাট এলাকায় আলম হোসেন তার বাড়িতে ইয়াবা ও ট্যাপেন্টাডল বিক্রি করছেন।

খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে দেহ তল্লাশিতে আলমের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকা এবং নাসিরের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, তারা মাদকদ্রব্যগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক