BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের চেকপোস্টে হেরোইনসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের চেকপোস্টে হেরোইনসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গী থানার মোড়ে চেকপোস্টে ৩শ গ্রাম হেরোইনসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো: শাকিল (২৪) ও মো: মিলন হোসেন (২৩)। শাকিল রাজশাহী’র গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মো: মুখলেসুর রহমানের ছেলে এবং মিলন একই গ্রামের মো: মুক্তারের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, গতকাল (১১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান ও তার টিম কাশিয়াডাঙ্গা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহজনকভাবে চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী’র দিকে আসা মোটরসাইকেলযোগে দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। তখন পুলিশ দ্রুত ধাওয়া করে তাদের আটক করে। আটককৃতদের দেহ তল্লাশি করে ৩শ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার