BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরএমপি’র কাশিয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-১

আরএমপি’র কাশিয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার-১

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সুজন আলী (৩৫), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত সুব্রত’র ছেলে।

গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত পৌনে ৮টায় ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিল এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার কোর্ট স্টেশন মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় নয়ন আলী নামের এক ব্যক্তি হেরোইন বিক্রি করছেন।

খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, বিক্রির উদ্দেশ্যে সে হেরোইন সঙ্গে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার