BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের চেকপোস্টে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের চেকপোস্টে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার চৌমহুনী বাজার এলাকায় চেকপোস্টে অভিযান পরিচালনা করে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: রিমেল ইসলাম (২৯)। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মো: আবু সামার ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, বুধবার (১৩ নভেম্বর ২০২৫) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো: আতিকুর রহমান ও তার টিম চৌমহুনী বাজার এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।

এ সময় মোটরসাইকেলযোগে আগত এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে জিপার ব্যাগে রাখা ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি জানায় সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার