BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আরএমপি’র কর্ণহার থানার অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২

আরএমপি’র কর্ণহার থানার অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে এক কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, মো: সেলিম রেজা রাজু (২৮) ও মো: সনেট আলী (২৪)। সেলিম রেজা রাজু রাজশাহী মহানগরীর কর্ণহার থানার তেতুলিয়া এলাকার মো: আতাহার আলীর ছেলে ও সনেট আলী একই এলাকার মৃত স্বপনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে আরএমপি’র কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল মতিন ও তার টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্ণহার থানা এলাকার তেতুলিয়া মোড় হতে দুইজন ব্যক্তি মোটর সাইকেল যোগে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে দারুশা বাজারের দিকে আসছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত ১০টায় কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে আসামি সেলিম রেজা রাজু ও সনেট আলীকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী