BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আরএমপিতে শ্রেষ্ঠ কর্মসম্পাদনে ৪০ পুলিশ সদস্যকে পুরস্কৃত

আরএমপিতে শ্রেষ্ঠ কর্মসম্পাদনে ৪০ পুলিশ সদস্যকে পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নভেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

সভায় মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। গত নভেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়ন এবং ভবিষ্যতে আরও বাস্তবসম্মত কৌশল গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ কমিশনার ডাকাতি, দস্যুতা, খুন, অপহরণ, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক ও চোরাচালান দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর অপরাধ প্রতিরোধ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এছাড়া নভেম্বর মাস পর্যন্ত সামগ্রিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন পদমর্যাদার ৪০ জন পুলিশ সদস্যকে সনদপত্র ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান