BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আমিরাত, কাতার ও বাহরাইনে নতুন করে বিস্ফোরণের শব্দ

আমিরাত, কাতার ও বাহরাইনে নতুন করে বিস্ফোরণের শব্দ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আজ রবিবার দ্বিতীয় দিনের মতো দুবাই, বাহরাইন এবং কাতারের রাজধানী দোহায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা এই খবর নিশ্চিত করেছেন বলে আল-অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার সকালে জানিয়েছে, সাইরেন বাজানো হয়েছে। মন্ত্রণালয় এক্সের একটি পোস্টে বলেছে, ‘নাগরিক এবং বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

ইরান জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ করে হামলা চালাবে। এখন পর্যন্ত ৩০টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার ভোরে রাজধানী তেহরানে তার কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতির বরাতে এ তথ্য প্রচার করা হয়।

রাষ্ট্রীয় সম্প্রচারে বলা হয়েছে, তেহরানের লিডারশিপ হাউস কমপাউন্ডে হামলার সময় খামেনি দায়িত্ব পালন করছিলেন। ঘটনাটিকে ‘রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন’ আখ্যা দিয়ে তার মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

অন্যদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ