BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের

আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের তিনটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার আশপাশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের দাবি, ওই এলাকাগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় সেগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তেহরান।

প্রতিবেদন অনুযায়ী, বেসামরিক স্থাপনার ভেতরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

এ সতর্কবার্তার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর এলাকাগুলোকে ঘিরে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ