BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে মির্জা ফখরুল

আমাদের দেশকে অপমান করা হয়েছে: মোস্তাফিজ ইস্যুতে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা।’

ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করে বিএনপির মহাসচিব জানান, ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এই সময় বিএনপির মহাসচিব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারার বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেও বলেছি দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত। এখনও সরকার সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির সেরকম উন্নতি হয়েছে বলেও আমি মনে করিনা। তবে আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা আরও উন্নত হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। আমাদের জনগণের সাথে কমিটমেন্ট আছে, তিস্তা-পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলোর ব্যপারে আমরা ভারতের সাথে এনগেজ করবো। তাদের কাছ থেকে পরস্পর দুই দেশের সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করবো।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঠাকুরগাঁও প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির ইরানের পারমাণবিক ইস্যুতে যুদ্ধ নয়, কূটনীতির আহ্বান ম্যাখোঁর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান চীনের জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে পরিবর্তন, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় প্রেস সেক্রেটারিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন ট্রাম্প ম্যাক্রোঁর ব্যক্তিত্ব নিয়ে ট্রাম্পের বিদ্রূপ, ফ্রান্সে তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ৭০ লাখ ইরানি যুদ্ধে লড়তে প্রস্তুত : ইরানের স্পিকার ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের হীরা ও বিদেশী অর্থসহ এক ভারতীয় নাগরিক আটক