BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাকে ‘মাননীয়’ শব্দে সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক রহমান

আমাকে ‘মাননীয়’ শব্দে সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক রহমান

ঢাকা প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের অনুরোধ করে বলেছেন, তাকে যেন ‘মাননীয়’ শব্দে সম্বোধন না করা হয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ করেন।

সভায় ঢাকার একজন সাংবাদিক নেতা তারেক রহমানকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।’

তিনি আরও জানান, দীর্ঘদিন দেশে থাকতে না পারলেও সারাক্ষণ তার মন দেশের সঙ্গেই ছিল।

তারেক রহমান বলেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়।

দেশে ফিরে বিভিন্ন স্থানে সফর করেছেন উল্লেখ করে তিনি বলেন, তার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি দিকনির্দেশনা ও আশার খোঁজ করছে। শুধু নতুন প্রজন্ম নয়, সব প্রজন্মই একটি গাইডেন্স প্রত্যাশা করছে। যারা রাজনীতি করেন, তাদের প্রতি মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সব প্রত্যাশা পূরণ করা সম্ভব না হলেও, রাজনীতিবিদরা যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেন, তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৪৬ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি, পানিবন্দি লাখো মানুষ গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী