BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমাকে নির্বাচিত করলে বাগেরহাট একটি আধুনিক শহর ও শিল্পশহর হিসেবে গড়ে তুলতে চাই : ব্যারিস্টার জাকির হোসেন

আমাকে নির্বাচিত করলে বাগেরহাট একটি আধুনিক শহর ও শিল্পশহর হিসেবে গড়ে তুলতে চাই : ব্যারিস্টার জাকির হোসেন

বাগেরহাট প্রতিনিধি: বিএনপি দলীয় প্রার্থী ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির বলেছেন, আগামী ১২ ফেব্রæয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আমি নির্বাচিত হতে পারলে বাগেরহাটে চাঁদাবাজী, অবৈধ ভাবে মানুষের জমি ঘের দখল, অবাধ মাদক বেচা-কনা বন্ধ করা হবে। নির্বাচনে লাঠিয়াল, সন্ত্রাসী ও দালালদের ব্যবহার করার দিন শেষ।

তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আরো বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করলে বাগেরহাটকে একটি আধুনিক শহর ও শিল্পশহর হিসেবে গড়ে তুলতে চাই, মাদককে চিরতরে নির্মূল করা ও পৌরসভার জলবদ্ধতা নিরসনের জন্য পৌরসভার ৫টি সরকারী খাল দখলমুক্ত করে সংস্কার করা হবে। দীর্ঘদিন ধরে এ সব খাল অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। কোন সংস্কার করা হয় না। বর্ষা মৌসুম আসলেই জলাবদ্ধতা হয়। পৌরবাসি চরম কষ্ট করেন।

গতকাল সন্ধ্যায় শহরের বাসাবাটী আমতলা মাঠে নির্বাচনী জনসভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতি ডাক্তার ফাইজুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামূল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক এসকেন্দার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা প্রমুখ।

এ সভায় নেতৃবৃন্দ ভোটারদের প্রতি আহবান জানান, দখলদার, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত বাগেরহাট ও পৌরসভা গড়তে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার শেখ জাকির হোসেন কে ভোট দিয়ে জয়যুক্ত করার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ