BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয় – মহিত তালুকদার

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয় – মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বাঙ্গালী। আমরা একে অপরের সাথে সকল কাজ করে থাকি। আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়। সম্প্রীতি বন্ধন অটুট রেখে দেশ ও জাতির কল্যানে এক সাথে কাজ করতে চাই।

রবিবার (৩০ নভেম্বর) রাতে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে সনাতন সম্প্রদায়ের গীতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

সুনিল চন্দ্র সিংহের সভাপতিত্বে ও কানাই প্রামানিকের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ।

অনুষ্ঠানে অসুস্থ্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার