BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি : তথ্য উপদেষ্টা

আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি : তথ্য উপদেষ্টা

নীলফামারী প্রতিনিধি: কোনো বিষয়ে রাতারাতি পরিবর্তন আসে না, আমরা পরিবর্তনের একটি ভিত্তি স্থাপন করে যাচ্ছি।— এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই তিন বিষয়ের ওপর ম্যান্ডেট ছিল অন্তর্বর্তী সরকারের। আমরা বিচারকাজ করে দেখিয়েছি, এ কাজ এখনও চলমান।

রবিবার বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ড. রিজওয়ানা হাসান বলেন, দেশের পরিবর্তনের জন্য গণভোটে ‘হ্যাঁ’, সংস্কারের জন্য ‘হ্যাঁ’ এবং জনগণের ক্ষমতায়নের জন্য ‘হ্যাঁ-তে টিক দিতে হবে।

যত বাধাই আসুক না কেন, জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধু অন্তর্বর্তী সরকারের নয়, জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতন ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সবচেয়ে বড় শক্তি এ দেশের জনগণ।’

এর আগে উপদেষ্টা জানান, বর্তমানে চীনা সরকারের একটি বিশেষজ্ঞ দল তিস্তা মহাপরিকল্পনার কারিগরি, আর্থিক ও বাস্তবায়ন কাঠামো যাচাই-বাছাই করছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত সম্মতি মিললে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আশা করি, দ্রুত রায় হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত