BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও সৌদি-বাহরাইন-কাতার-কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

আবারও সৌদি-বাহরাইন-কাতার-কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশগুলোতে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এবার পার্শ্ববর্তী দেশগুলোতে একযোগে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

বিশেষ করে এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে।

এরই জের ধরে আবারও সৌদি আরব, বাহরাইন, কাতার ও কুয়েত লক্ষ্য করে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাদের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান।

তবে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই তিনটি মিসাইলই সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

হামলার মুখে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওই সময় দেশটির রাজধানীজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজছিল বলে জানা গেছে।

একই সময়ে উপসাগরীয় দেশ কাতারেও ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং বেশ কিছু ড্রোন ছুড়েছে ইরান। কাতারের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার জানান, ৯টি মিসাইলের মধ্যে ৮টি আকাশে ধ্বংস করা হয়েছে এবং একটি জনশূন্য স্থানে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান হামলার চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।

এদিকে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া মিসাইল ও ড্রোন প্রতিহত করার কাজ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে কঠোরভাবে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে।

কুয়েতে যুদ্ধের শুরুতেই ইরানের ব্যাপক হামলায় একটি ঘাঁটিতে ছয়জন মার্কিন সেনা নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, আকাশে মিসাইল বা ড্রোন ধ্বংসের কারণে সৃষ্ট বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বর্তমানে ওই অঞ্চলে উত্তেজনা চরম আকার ধারণ করেছে এবং সংশ্লিষ্ট দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী