BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও পথহারা ম্যান ইউ

আবারও পথহারা ম্যান ইউ

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পথ হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুইবার এগিয়ে গিয়েও বোর্নমাউথের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ওল্ড ট্রাফোর্ডের দলটি।

ভাইটালিটি স্টেডিয়ামে শুক্রবার দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়।

ঘরের মাঠে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল বোর্নমাউথ। তবে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬১তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের সফল স্পটকিকে এগিয়ে যায় ম্যান ইউ।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি বোর্নমাউথ। ৬৭তম মিনিটে রায়ান ক্রিস্টির গোলে সমতা টানে স্বাগতিকরা।

ভাগ্যের ছোঁয়ায় চার মিনিটের মাথায় জেমস হিলের আত্মঘাতি গোলে আবার এগিয়ে যায় ম্যান ইউ। এবারও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা।

৭৯তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ম্যান ইউ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েইর। পেনাল্টি পেয়ে সমতা টানেন এলি জুনিয়র ক্রপি।

এরপর যোগ করা সময় মিলিয়ে প্রায় ২০ মিনিট সময় পেলেও জয়সূচক গোল পায়নি ম্যান ইউ।

৩১ ম্যাচে ১৫ জয় ও ১০ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে ম্যান ইউ। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী