BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে মিনিবাস খাদে পড়ে নিহত অন্তত-১৫

আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে মিনিবাস খাদে পড়ে নিহত অন্তত-১৫

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বহু মানুষের। দেশটির বাদাখশান প্রদেশে যাত্রীবাহী একটি মিনিবাস পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

দীর্ঘদিনের সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত সড়কব্যবস্থা ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার বাস্তবতায় দেশটিতে সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এক্সপ্রেস ট্রিবিউন

প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র জানান, বাদাখশান প্রদেশের একটি সড়ক দিয়ে রাজধানী ফাইজাবাদের দিকে যাওয়ার সময় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার জন্য তিনি সড়কের ‘চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থাকে’ দায়ী করেন। নিহতদের মধ্যে ছয় শিশু, পাঁচ নারী ও চার পুরুষ রয়েছেন।

মুখপাত্র আরও জানান, দুর্ঘটনায় ঘটনাস্থেলেই ১২ জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।

দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের ফলে সড়ক অবকাঠামোর দুরবস্থার পাশাপাশি ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা ও পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাবে আফগানিস্তানে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত বছরের আগস্টে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ইরান থেকে ফেরা অভিবাসীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে ৭৮ জন নিহত হন। নিহতদের মধ্যে এক ডজনেরও বেশি শিশু ছিল।

কর্তৃপক্ষের মতে, ওই দুর্ঘটনায় বাসটি একটি মোটরসাইকেল ও একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

এছাড়া একই মাসে রাজধানী কাবুলের কাছে একটি মহাসড়কে চালকের অবহেলার কারণে একটি বাস উল্টে গিয়ে ২৫ জন নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল