BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত-৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত-৬

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিমান হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল কান্দাহার বিমানবন্দরের কাছে কাম এয়ার নামের বেসরকারি উড়োজাহাজে জ্বালানি তেলের ডিপো। একইসঙ্গে হামলা হয়েছে কাবুল ও নানগারহার প্রদেশেও।

আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, হামলায় শিশুসহ ৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

৩৫ বছর বয়সী মুরসেলিন, যিনি কাবুলে স্ত্রী ও পাঁচ সন্তানসহ বসবাস করেন, হামলার বর্ণনা দিতে গিয়ে বলেন, “ঘুম ভেঙে গেল। চারপাশ ধুলায় ঢেকে ছিল। কয়েক মিনিট পর সন্তানদের চিৎকার শুনতে পেলাম, তারা ভয়ে কাঁপছিল।” হামলায় তার বোন ও দুই শিশুসন্তানও আহত হয়েছেন।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানের এই হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি জানান, তেলের ওই ডিপো থেকে বেসরকারি উড়োজাহাজ ও জাতিসংঘের উড়োজাহাজ তেল সরবরাহ পায়। “মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে অঞ্চলে অস্থিরতা রয়েছে।

পাকিস্তানের এই হামলা পরিস্থিতি আরও উত্তেজিত করবে,” মুজাহিদ বলেন।

এর আগে গত মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত হয়। ইসলামাবাদ প্রথমে হামলা চালায়, এরপর কাবুল পাল্টা হামলা চালায় এবং বহু মানুষের প্রাণহানি ঘটে।

চীনের মধ্যস্থতায় পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়েছিল। তবে বৃহস্পতিবার রাতে নতুন হামলার মাধ্যমে উত্তেজনা আবারও বেড়ে গেছে।

পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশের চারটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। কান্দাহারে তেলের ডিপোতে হামলার কথা স্বীকার করেছে তারা।

তবে পাকিস্তান সরকার থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী