BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আপনাদের কিছু না কিছু বলতেই হবে : হিমি

আপনাদের কিছু না কিছু বলতেই হবে : হিমি

বিটিসি বিনোদন ডেস্ক: হালের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি তিনি ফেসবুক লাইভে এক অনুরাগীর অযাচিত পরামর্শের কড়া জবাব দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন।

তবে বিষয়টিতে অধিকাংশ ভক্ত-অনুসারীরা অভিনেত্রীর পক্ষই নিয়েছেন।

সম্প্রতি হিমির এক ফেসবুক লাইভে মন্তব্যের ঘরে একজন অনুসারী লেখেন, ‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত। ’এমন অপ্রয়োজনীয় পরামর্শে বেশ বিরক্ত হন অভিনেত্রী।

সেটা প্রকাশ করতেও তিনি বিলম্ব করেননি।

সেই ভক্তের উদ্দেশ্যে অভিনেত্রী জবাবে বলেন, ‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে। মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হত, আবার করলে বলেন না করলেই ভালো হত।

আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।

আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজুগুজু করেছি। করতে দেন না, সমস্যাটা কোথায়?’

পরবর্তীতে ওই লাইভ ভিডিওর বিশেষ অংশটি নিজের ফেসবুক পেজে রিলস আকারেও শেয়ার করেন হিমি, যা নেটিজেনদের ভালই নজর কেড়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬ রাজশাহীতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১