BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট, সরদহ সরকারী কলেজ চ্যাম্পিয়ন

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট, সরদহ সরকারী কলেজ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। বৃহস্প্রতিবার (২০ নভেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম অনুষ্টিত ফাইনাল খেলায় সরদহ সরকারী ডিগ্রী কলেজ ১-০ গোলে নওহাটা সরকারী ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে সিহাব জয়সুচক গোলটি করেন।

জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী।

এর আগে তিনি বলেন খেলার রীতিনিতি মেনে খেলাধুলাই অংশ গ্রহন ও নিয়মিত প্রশিক্ষন গ্রহন করলে খেলায় উন্নতি লাভ করা যাবে। এছাড়াও মাদক থেকে বিরত থাকতে হবে তাহলে শরীল মন সুস্থ থাকবে।

এ সময় পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ খাদেমুল ইসলাম, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার ও রাজশাহী বিশ্ববিদালয়ের ক্রীড়া বিভাগের সাবেক উপ-পরিচালক কেএম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকি সেলিমসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার