BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফল বিলচলন শহীদ শামসুজ্জামান সরকারী কলেজ চ্যাম্পিয়ন

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফল বিলচলন শহীদ শামসুজ্জামান সরকারী কলেজ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিবাক্যকে লালন করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত¡বধানে, যুব ও ক্রীড়া মন্ত্রনালযের আয়োজনে বিভাগীয় প্রশাসন, রাজশাহী ও জেলা ক্রীড়া অফিসের ব্যাবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

ফাইনাল খেলায় দুটোই নাটোরের কলেজ অংশ গ্রহন করে। উভয় কলেজ চুড়ান্ত পর্বে অংশ গ্রহনের সুযোগ পাবে বলে জানান ক্রীড়া কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ফাইনাল খেলাটি নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হলে খেলা গড়াই ট্রাই্রব্রেকারে। ট্রাইব্রেকারে নাটোরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজ ৩-১ গোলে নাটোরের সিংগড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

সিংগড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের খেলোয়াড় আব্দুল্লা বিন কাফি ম্যান অফ দ্যা ম্যাচ ও বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজের খেলোয়াড় রাকিবুল ম্যান অফ দ্যা টুর্নামেন্টে নির্বাচিত হয়।

অতরিক্ত জেলা প্রশাসক (সার্বির্ক) মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্ম-সচিব) মোঃ হাবিবুর রহমান।

এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন,নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, এডহক কমিটির সদস্য ও সাংবাদিক ডালিম হোসেন, শারীরিক শিক্ষা কলেজেওে প্রাক্তন অধ্যক্ষ খাদেমুল ইসলামসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অনুষ্টানটি সঞ্চলনা করেন আব্দুর রোকন মাসুম ও শিরাজী ইমন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা যানজট-ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আদমদীঘিতে নারীকে কুপিয়ে হত্যা ১৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার-৫ সান্তাহারে নারীর লাশ উদ্ধার হত্যা মামলা দায়ের ঈদের ছুটিতেও জরুরি প্রসূতি সেবা সার্ভিস প্রদান করলো পরিবার পরিকল্পনা বিভাগ লালপুরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত-৪ বর্তমান সরকার জনগণের কাছে দেয়া প্রত্যেকটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পূরণ করবে – দুলু লালমনিরহাট ও কুড়িগ্রামে কৃষিভিত্তিক শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে কৃষক দলের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী জেলা পরিষদ প্রশাসক