BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আনুষ্ঠানিকভাবে গাজা ‘বোর্ড অব পিস’-এর যাত্রা শুরু, সনদে ট্রাম্পের সই

আনুষ্ঠানিকভাবে গাজা ‘বোর্ড অব পিস’-এর যাত্রা শুরু, সনদে ট্রাম্পের সই

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ’-এর সনদে স্বাক্ষর করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে এই সনদে স্বাক্ষর করেন ট্রাম্প।

ট্রাম্প একটি কলম হাতে নিয়ে হাসিমুখে স্বাক্ষর করেন এবং সেগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন। এরপর অন্য বিশ্বনেতারাও এগিয়ে এসে শান্তি সনদে স্বাক্ষর করতে থাকেন।

ডব্লিউইএফের বার্ষিক অধিবেশন উপলক্ষে বর্তমানে শতাধিক দেশের নেতা ও শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা দাভোসে অবস্থান করছেন।

স্বাক্ষর অনুষ্ঠানে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ‘অভিনন্দন, প্রেসিডেন্ট ট্রাম্প। এই সনদ এখন পুরোপুরি কার্যকর হয়েছে। আর শান্তি পর্ষদ এখন একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক সংস্থা।’

যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠনের জন্য সম্প্রতি শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেন ট্রাম্প।

এতে যোগ দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয়।

এতে স্থায়ী সদস্য হতে প্রতি দেশকে ১০০ কোটি ডলার দিতে হবে বলে জানা গেছে। ।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিসর, তুরস্ক, বেলারুশ, ইসরাইল, পাকিস্তানসহ প্রায় ৩৫টি দেশ শান্তি পর্ষদে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে।

এদিকে, মনে হচ্ছে বোর্ড, যার ১১-পৃষ্ঠার সনদে একবারও গাজার কথা উল্লেখ করা হয়নি, তা প্রত্যাশা থেকে অনেক দূরে রয়েছে।

তবে, ট্রাম্প বলেছেন, এটি বিশ্বের অন্যান্য সংকট সমাধানেও কাজ করবে। যা সাধারণত জাতিসংঘ করে থাকে।

‘এই বোর্ডটি পুরোপুরি গঠন হয়ে গেলে, আমরা যা করতে চাই তা-ই করতে পারব।’ ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (ডব্লিউইএফ) মঞ্চে দাবি করেন।

কেউ কেউ আশঙ্কা করছেন যে, শান্তি বোর্ড জাতিসংঘকে দুর্বল করে দেবে। কিন্তু অনুষ্ঠানে তার উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প এই উদ্বেগগুলোর কথা উল্লেখ করে বলেছিলেন, এই উদ্যোগ জাতিসংঘসহ আরও অনেকের সাথে কাজ করবে।

মঞ্চে ট্রাম্পের সাথে যোগ দেন, আর্জেন্টিনা, কাতার, আজারবাইজান, ইন্দোনেশিয়া, হাঙ্গেরি, মরক্কো, বাহরাইন, পাকিস্তান এবং সৌদি আরবসহ ১৯টি দেশের নেতা, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার