BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘি প্রেসক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

আদমদীঘি প্রেসক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবের উদ্যোগে ভয়াল গণহত্যা ও কালো দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বেলা ১২ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভায় সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সদস্য মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান,আবু হাসান, হেদায়েতুল ইসলামম নয়ন, পবিত্র কুমার প্রমুখ।

সভায় বক্তাগন ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে স্বাধীনতা বিরোধী একটি মহলের নেতৃত্বে পাক হানাদার বাহিনী নির্বাচারে বুদ্ধিজীবিসহ সকল গণহত্যার নিন্দা ও বর্তমান প্রজন্মের কাছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে অবহিত করার আহবান জানানো হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ