BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘি পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেপ্তার

আদমদীঘি পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি মারধর, অপহরণ, মাদক সেবনসহ ৭জনকে গ্রেপ্তার করেছে।

গত সোমবার (৬ এপ্রিল) রাতে আদমদীঘি উপজেলা সদর ও দিনাজপুরের চিনিরবন্দর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, দিনাজপুর জেলার চিনিরবন্দর থানা এলাকা থেকে মারধর ও চুরি মামলায় আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের বাবুর আলীর ছেলে শেখ ফরিদ, স্কুল ছাত্রী অপহরণ মামলায় আদমদীঘির সান্দিড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে ইমন হোসেন, মাদক সেবনকারির অভিযোগে আদমদীঘির উথরাইল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাতুল হোসেন, শিয়ালসন গ্রামের জাকারিয়ার ছেলে জাহিদ হোসেন ও শাহিনুর মন্ডলের ছেলে হিদয় মন্ডল, সান্তাহার নতুন বাজার এলাকার মানিক মিয়ার ছেলে সম্রাট হোসন ও জিআর মামলায় ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার আদমদীঘি উপজেলার বনতইর গ্রামের আব্দুল মালেক প্রামানিকের ছেলে সেলিম রেজা।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান