BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী

আদমদীঘির সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভোরের কাগজ আদমদীঘি প্রতিনিধি, আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের সাংবাদিক মনজুরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী এবং উপজেলার প্রয়াত সকল সাংবাদিকদের স্বরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে এই স্বরণ সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তাফা, বেনজীর রহমান, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মোমিন খান, আবু হাসান, পবিত্র কুমার, হেদায়েতুল নয়ন প্রমুখ।

স্বরণ সভায় আদমদীঘি উপজেলার প্রয়াত সকল সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য: আদমদীঘি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম ২০২৪ সালের ১৪ ফেব্রæয়ারী রাতে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ