আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার তেতুলিয়া গ্রামের জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রবীণ বিক্রেতা মকলেছার রহমান সাখিদার (৬৫) শ্বাসকষ্ট জনিত অসুখে আক্রান্ত হয়ে শনিবার (১১ এপ্রিল) রাত ১২ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে—-রাজিউন)।
মৃত্যুকালে তিনি চার ছেলে এক মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।
মকলেছার রহমান দীর্ঘদিন যাবত আদমদীঘি উপজেলা সদরসহ আশপাশের এলাকায় জাতীয় ও স্থানীয় পত্রিকার বিক্রি করে আসছিলেন। ফলে তিনি সর্বজন ব্যাপক পরিচিতি লাভ করেন।
পরদিন রোববার (১২ এপ্রিল) বাদজোহর নিজ গ্রামে ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থান দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বগুড়া-৩ আসনের সাংসদ আব্দুল মহিত তালুকদার, আদমদীঘি প্রেসক্লাবের আহবায়ক গোলাম মোস্তফা, বেনজীর রহমান, আবু হাসান, সিনিয়র সাংবাদিক হাফিজার রহমান, খন্দকার মেহেদী হাসান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, হেদায়েতুল ইসলাম উজ্জল, আবু মুত্তালিব মতি, মোমিন খান, মিজানুর রহমান, হেদায়েতুল ইসলাম নয়ন, পবিত্র কুমার, পত্রিকা এজেন্ট ও বিক্রেতা আব্দুর রহমান, জুয়েল হোসেন, মুকুল হোসেন, লোকমান হোসেন, আমজাদ হোসেন। #















