BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘির চাঁপাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সারোয়ারের ইন্তেকাল, শোক প্রকাশ

আদমদীঘির চাঁপাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সারোয়ারের ইন্তেকাল, শোক প্রকাশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেজার গ্রামের প্রবীন ব্যক্তিত্ব সারোয়ার হোসেন (৮৫) দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর শনিবার (৮ নভেম্বর) বেলা ২ টায় বগুড়ায় টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহি রেখে গেলেন।

পরদিন রোববার (৯ নভেম্বর) বেলা ১১ টায় নিজ বেজার গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এইদিকে সারোয়ার হোসেনের মুত্যুতে তার ভাতিজা বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, মিজানুর রহমান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ