BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘির চাঁপাপুরে বিএনপির কর্মি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘির চাঁপাপুরে বিএনপির কর্মি সমাবেশ অনুষ্ঠিত

আদমীঘি (বগুড়া) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাঁপাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এমদাদুল হক সাঈমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত বগুড়া-৩ আসনে এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিম তালুকদার, নসরৎপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক (অব:) গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, কুন্দগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহানুর রহমান তালুকদার মজনু, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিটলু, চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, শিক্ষক নুরুল ইসলাম, যুবদল নেতা লিটনসহ- বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, বিগত সরকারের আমলে বগুড়া জেলার মানুষ বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হতো। আগামীতে জনগনের ভোটে বিএনপি সরকার গঠন পারলে এই জেলার মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু