BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ৬০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘিতে ৬০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজারে জনৈক শফিকুলের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার মুরইল সাওইল রাস্তার পাশের জিয়াউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫) ও মুরইল নসরতপুর রাস্তার পাশের জছির মন্ডলের ছেলে মিরাজ উদ্দিন (২৫)।

আদমদীঘি থানা পুলিশ জানায়, বুধবার রাতে আদমদীঘি উপজেলায় মাদক বিরোধী অভিযান চলা কালে গোপন সংবাদের ভিক্তিতে থানা পুলিশ আদমদীঘি উপজেলার মুরইল বাজারে জনৈক শফিকুলের দোকানের সামনে মাদক বেচা কেনার সময় উল্লখিত দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে ৬০ পিস নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল জব্দ করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার