BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ৫ মাদক কারবারীর জেল জরিমানা, জব্দ করা মাদক ধংস

আদমদীঘিতে ৫ মাদক কারবারীর জেল জরিমানা, জব্দ করা মাদক ধংস

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেল মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচজন মাদক কারবারিকে আটক ও কেজি ২শ গ্রাম গাঁজা, ১ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ও ৫ পিস এ্যাম্পল জব্দ করেছেন। পরে ভ্রাম্যমান আদালত পাঁচ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করছেন। এছাড়া জব্দ করা মাদক ধ্বংস করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিলাশবাড়ি গ্রামের আহসান হাবিবের ছেলে আল ইবনে মিনহাজ (৩১), একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৫৫), বাচ্চু মন্ডলের ছেলে মোবারক হোসেন ((২৩), নওগাঁ সদরের ধামকুড়ি গ্রামের হামিদুর রহমান ওরফে বাচ্চুর ছেলে আরমান সরদার (৪৫) ও আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান (৩২)।

আদমদীঘির সান্তাহার “খ” সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, মঙ্গলবার (২৫ নভেম্বর) আদমদীঘি উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও সান্তাহার সাকের্লের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজন মাদক কারবারীকে আটক করে। বিকেলে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু – উপাচার্য কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি