আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আযোজনে চলতি অর্থ বছরে খারিপ-১ এর আওতায় কৃষি প্রণোদনার ৫শ প্রান্তিক কৃষক পেলেন বিনামুল্যে উফসি আউশ ধান বীজ, এয়ার ফ্লো মেশিন ও রাসায়নিক সার।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই সব প্রণোদনা বিতরণ উদ্বোধন ও বক্তব্য রাখেন, প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারমান গোলাম মোস্তফা প্রমুখ।
উল্লেখ্য: অত্র উপজেলায় মোট ৫শ উপকারভোগি প্রান্তিক প্রতি কৃষককে ৫ কেজি উফসি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২০জন উপকারভোগির মাঝে গীষ্মকালিন জনপ্রতি তিল বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ৪জন কৃষকের মাঝে এযার ফ্লো মেশিন বিনামূলে বিতরণ করা হয়। #















