BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ২৫ দিনের ব্যবধানে একই ডোবায় আবারো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আদমদীঘিতে ২৫ দিনের ব্যবধানে একই ডোবায় আবারো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাত্র ২৫ দিনের ব্যবধানে একই ডোবার আবারো অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির গলিত লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে আদমদীঘি উপজেলার প্রত্যন্ত অঞ্চল দড়িয়াপুর গ্রামের পাট গুদামের পাশে জনৈক নাসির উদ্দিনের বাগানের উত্তর পাশে অবস্থিত ডোবার পানি থেকে গলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার দড়িয়াপুর গ্রামের নিকট জনৈক নাসির উদ্দিনের বাগানের উত্তর পাশে অবস্থিত ডোবার পানিতে একটি গলিত লাশ ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে আদমদীঘি থানায় সংবাদ দেন।

দুপুরে আদমদীঘি সার্কেলের সহকারি পুলিশ সুপার আছিব হোসেন ও ওসি আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত গলিত লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরন করেন।

গত ১০ জানুয়ারী একই ডোবার পানিতে অজ্ঞাত (৪৫) ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে। এরই ২৫ দিনের ব্যবধানে এই গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরপর একই স্থানে অজ্ঞাত ব্যক্তির দুটি লাশ উদ্ধার হওয়ায় জনমনে আতংক দেখা দিয়েছে।

আদমদীঘি সার্কেলের সহকারি পুলিশ সুপার আছিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ